কয়রায় নকল প্রসাধনী বিক্রির অভিযোগে জরিমানা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ২১:৫৩

নকল প্রসাধনী বিক্রির অভিযোগে কয়রায় দুই কসমেটিক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল কুমার সাহা কয়রা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

এছাড়া ভাঙাড়ি দোকানদারকে ২ হাজার টাকা ও মুদি দোকানদারকে ১ হাজার টাকা জরিমানা করে মেঘারআইট এলাকায় কাঠের সমিলে লাইসেন্স না থাকায় করাত জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে এসআই জাহাঙ্গীর, পেশকার লুত্ফর রহমানসহ পুলিশ সদস্যরা অংশ নেন।