উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় কলেজের রজতজয়ন্তী উত্সব উদ্বোধন

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ২১:৫৪

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় কলেজের রজতজয়ন্তী উত্সব ২০১৯ উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার। সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ রজতজয়ন্তী উত্সবের উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা অর্থনীতিবিদ ড. মোজাম্মেল হক, ভারতের পশ্চিমবঙ্গের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনিল ভূইমালী প্রমুখ।