ময়মনসিংহের ভালুকার মাস্টারবাড়ীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৮১তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মঙ্গলবার ব্যাংকের পরিচালক নাজমুল আহসান খালেদ প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালক আব্দুল মালেক মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী। অনুষ্ঠানে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. হাবীব উল্লাহ্, বিশিষ্ট শিল্পপতি মো. রফিকুল ইসলাম, হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য মো. আব্দুর রাশিদ এবং নারিশ গ্রুপের কন্ট্রোলার (একাউন্টস) মুহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব পিআর জালাল আহমেদ। —প্রেস বিজ্ঞপ্তি
