ফটো ক্যাপশন

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ২২:০১

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ১৯৫তম নর্থ গুলশান, ঢাকা শাখা উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি। আরো উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক নুরুল ইসলাম চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ   

 

০০০

 

এবারের শীতকালীন রিহ্যাব ফেয়ার ২৪ ডিসেম্বর থেকে শুরু হয়েছে, যা চলবে আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। মেলা উপলক্ষ্যে ইউএস-বাংলার স্মার্ট সিটি পূর্বাচল আমেরিকান সিটিতে প্লট বুকিং দিলেই থাকছে আকর্ষণীয় পুরস্কার। ইউএস-বাংলা এসেটস্ ঢাকার অতি সন্নিকটে পূর্বাচলে গড়ে তুলেছে পূর্বাচল আমেরিকান সিটি

 

০০০

 

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ‘সেনবাগ শাখা’ গত মঙ্গলবার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী। ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান মো. নাসিরউদ্দিন চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

 

০০০

 

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের ১৮তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারপারসন সেলিনা আলী। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক  মোহাম্মদ নূর আলী এ সময় উপস্থিত ছিলেন। সভায় শেয়ারহোল্ডাররা ২০১৮-১৯ সালের সমাপ্ত বছরের হিসাবের ভিত্তিতে ২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন