মধুর ক্যান্টিনের সামনে ককটেল

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ২২:০৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মধুর ক্যান্টিনের পশ্চিম পাশের ফটকের বাইরে ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) পুরোনো ফটকের সামনে থেকে এটি উদ্ধার করা হয়। এ ঘটনায় গত রবিবার ঘটে যাওয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনার রেশকেই দায়ী করছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী। তিনি বলেন, বিগত কয়েক দিন ধরে ‘যে গোষ্ঠীটি’ ক্যাম্পাসকে ‘অস্থিতিশীল’ করার অপপ্রয়াস চালাচ্ছে, ককটেল উদ্ধারের ঘটনাটি তার থেকে বিচ্ছিন্ন করা যাচ্ছে না। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ককটেলটি পড়ে থাকতে দেখা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হলে দুপুর ১২টার দিকে পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট এসে ককটেলটি নিষ্ক্রিয় করে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদক্ষেপের বিষয়ে এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।