মানিকগঞ্জে গাজীপুরের মেয়র সংবর্ধিত

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ২২:১৩

মানিকগঞ্জে সংবর্ধিত হয়েছেন গাজীপুর সিটি করপোরেশন মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার বিকালে মানিকগঞ্জ বিজয় মেলা মঞ্চে মেলা কমিটির পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি ও বিজয় মেলা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিনউদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আবদুল মজিদ ফটো, যুগ্ম সম্পাদক বদরুল ইসলাম বাবলু, মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এহতেশাম হোসেন খান ভূনু, জেলা যুবলীগের আহ্বায়ক আবদুর রাজ্জাক রাজাসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মানিকগঞ্জবাসীর আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন। তিনি মানিকগঞ্জ পশ্চিম দাসড়া কবরস্থান উন্নয়নের জন্য ১ বিঘা জমি ক্রয় ও সংস্কারের যাবতীয় অর্থ প্রদানের ঘোষণা দেন। এছাড়াও তিনি মানিকগঞ্জ বিজয় মেলা কমিটিকে মেলা পরিচালনা করার জন্য ১০ লাখ টাকা প্রদান করেন।