জিপিএইচ ইস্পাত লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা গতকাল বৃহস্পতিবার নগরীর পিসি রোডস্থ একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর কবির। সভায় উপস্থিত ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ, মো. আশরাফুজ্জামান প্রমুখ।
