মৃত্যুবার্ষিকী

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ২২:১৬

আব্দুল মান্নান শিকদার

মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ও বাজিতপুর হাজেরা খাতুন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত আব্দুল মান্নান শিকদারের ১৩তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে ২৭ ডিসেম্বর বাদজোহর তার নিজ বাড়িতে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে তার বড়ো মেয়ে দৈনিক ইত্তেফাকের সাংবাদিক পারভীন আখতার সকলের কাছে তার বাবার জন্য দোয়া চেয়েছেন।

 

 

আব্দুর রাজ্জাক

আজ শুক্রবার দুপুর ২টায় আব্দুর রাজ্জাকের ১১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল মরহুমের নিজ বাসভবন ১৫৫ উত্তর ইব্রাহিমপুর (মমিন স্মরণী) কাফরুল, ঢাকায় অনুষ্ঠিত হবে। জাকের পার্টির জাতীয় কমিটির নেতা-মরহুম আব্দুর রাজ্জাক ওসি রফিকের সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত কলেজ ছাত্র মমিনের এবং বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মুহাম্মদ সামছুল ইসলাম সুমনের পিতা।

 

 

মুহ. আবদুল মান্নান

জামালপুর জেলার সরিষাবাড়ী কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক মুহ. আবদুল মান্নানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে আজ সকাল ১০টায় সরিষাবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে ‘ভালোবাসায় মান্নান স্যার’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া সরিষাবাড়ীর শিমলা বাজারে তার নিজ বাড়িতে কোরআনখানি ও দোয়া করা হবে। প্রথম আলোর যুগ্ম-ফিচার সম্পাদক পল্লব মোহাইমেন তার একমাত্র সন্তান।