ময়মনসিংহের দুই জেএমবি সদস্যকে আটক করেছে র্যাব

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ২২:২৪

ময়মনসিংহ নগরীর দিঘারকান্দা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জেএমবির দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১৪। দিঘারকান্দা এলাকাতে ঢাকা-ময়মনসিংহ সড়কের বাইপাস আকিজ পেট্রোল পাম্পের পিছনে একটি নির্মাণাধীন মসজিদের পাশে গত বুধবার রাতে গোপন বৈঠকের সময় এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো আয়াতুল্লা আল কাবির ওরফে আমি জিহাদী বালক (১৯) ও আবু আব্দুল্লাহ মো. সোয়াইব (২৫)।

আটককালে তাদের কাছ থেকে জিহাদী ও উগ্রবাদী বই, লিফলেট উদ্ধার করা হয়। আয়াতুল্লা আল কাবিরের বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় এবং সোয়াইবের বাড়ি চট্টগ্রামের লোহাগড়া উপজেলায়। গতকাল বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব-১৪ এর অধিনায়ক লে. কর্নেল এফতেখার উদ্দিন এ তথ্য জানান।