জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির মিডিয়া কনসালটেন্ট হিসেবে আসিফ কবীর যোগদান করেছেন। গত রবিবার গণমাধ্যম সংক্রান্ত বিষয়াবলী, বিশেষজ্ঞ পর্যায়ের দেখভালের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কলসালটেন্ট পদে তাকে নিয়োগ দানে অনুমোদন দেওয়া হয়। এর আগে ২০০৯ থেকে বর্তমান সরকারের বিগত দুই মেয়াদে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেসসচিব ছিলেন। তার পিতা খুলনা প্রেসক্লাবের সভাপতি হুমায়ূন কবীর বালু ২০০৪ সালে নিজ পত্রিকা অফিস দৈনিক জন্মভূমি ভবনের সামনে সন্ত্রাসী হামলায় নিহত হন। —প্রেস বিজ্ঞপ্তি
