জাপানে চীনা নাগরিক ওয়েই ওয়েইর মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। একই পরিবারের চারজনকে হত্যার দায়ে তাকে মৃত্যুদন্ড দেওয়া হয়েছিল। বিচার বিভাগীয় মন্ত্রণালয় জানিয়েছে, ২০০৭ সালের পর এই প্রথম কোনো বিদেশির মৃত্যুদ্ল কার্যকর করা হলো। ২০০৩ সালে দুই সহযোগীকে নিয়ে ওয়েই ওয়েই চারজনকে হত্যা করেন। দুই জন চীনে পালিয়ে যায়। ২০০৫ সালে চীনে একজনের মৃত্যুদন্ড কার্যকর করা হয়। আরেকজনের যাবজ্জীবন কারাদ্ল হয়। -আল জাজিরা
