একশ যাত্রী নিয়ে ভেঙে পড়লো বিমান

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ১৩:৪৭

৯৫ যাত্রী ও ৫ ক্রু নিয়ে কাজাখস্তানের আলমাতি বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই ভেঙে পড়েছে বেক এয়ারলাইনসের একটি বিমান। এর মধ্যে নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসি'র।

কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে কাজাখস্তানের বাণিজ্যিক রাজধানীর আলমাটির আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বেক এয়ারের ওই প্লেনটি। বিমানটি আলমাটি থেকে রাজধানী নুরসুলতান যাচ্ছিল। তবে উড্ডয়নের কিছুক্ষণ পরই তা ভেঙ্গে পড়ে।

এ সময় বিমানে ৯৫ জন যাত্রী ও পাইলটসহ পাঁচজন বিমান ক্রু ছিলেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় জরুরি উদ্ধারকারী বাহিনীর সদস্যরা।

ঘটনাস্থলের কাছে থাকা রয়টার্সের এক রিপোর্টার জানান, দুর্ঘটনার সময় ওই এলাকায় ঘন কুয়াশা ছিল। 

এদিকে দুর্ঘটনা পর ওই বিমানের অনেক যাত্রী বেঁচে আছেন বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

ইত্তেফাক/এএম/জেডএইচডি/এসি