‘শুটিংয়ে ভূতুড়ে কাণ্ড ঘটেছিল’

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ২০:৫৫

g বিনোদন ডেস্ক

 

ভূতের সিনেমার বিশেষ কিছু দর্শক রয়েছে। যারা অপেক্ষায় থাকেন কোন ভূতের সিনেমা মুক্তি পেল। সিনেমা দেখে ভয় পাওয়াটাও অনেকের কাছে ফ্যান্টাসির মতো। তবে বাস্তবজীবনের ভূত প্রসঙ্গ নিয়ে সাধারণ দর্শকদের মধ্যে যেমন দ্বিমত রয়েছে তেমন দ্বিমত রয়েছে তারকাদের মধ্যেও। ভূতের সিনেমায় অভিনয় করেন, কিন্তু বিশ্বাস করেন না এমন তারকার সংখ্যাও কম নয়। সম্প্রতি বলিউড তারকা জাহ্নবি কাপুর ভূতের একটি ওয়েব সিরিজ করতে দিয়ে জানালেন ভিন্ন অভিজ্ঞতা।

একটি বায়োপিকে অভিনয়ের পর জাহ্নবী কাজ করেছেন নেটফ্লিক্সের একটি সিরিজে। সিরিজের নাম ‘গোস্ট স্টোরিস’। আর সেই সিরিজের শুটিংয়ের সময়ই অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে জাহ্নবীর।

শুটিং চলাকালীন তেমন কিছু হয়নি। তবে শুটিং শেষে আচমকা অসুস্থ হয়ে পড়েন জাহ্নবী। অভিনেত্রী একা নন, ওই সেটে কাজ করা অন্তত ১০ জন একসঙ্গে অসুস্থ হয়ে পড়েন। এই ঘটনা জাহ্নবীর কাছে খুবই অদ্ভুত লেগেছে।

শুধু তাই নয়, এই সিরিজেই অভিনয় করছেন ম্রুনাল ঠাকুর নামে আরো এক অভিনেত্রী। তার অভিজ্ঞতাও বেশ ভয়ঙ্কর। বিয়ের রাতের একটি দৃশ্যে অভিনয় করছিলেন তিনি। হঠাত্ ক্যামেরাম্যান ক্যামেরায় চোখ রেখে বলে ওঠেন, ‘আমি বলেছিলাম। আমি জানালা দিয়ে ওই সাদা আলোটা চাইছি না।’ কিন্তু সবাই তাকিয়ে দেখেন, জানালার কাছে কেউ নেই।

জাহ্নবী বলেন, ‘শুটিংয়ে ভূতুড়ে কাণ্ড ঘটেছিল, এটি আসলেই অদ্ভুত একটি বিষয়। যদিও বিষয়টিকে সবাই স্বাভাবিকভাবে নিচ্ছেন। তবে ঘটনাটি কোনো সাধারণ ছিল না।’

 আগামী ১ জানুয়ারি থেকে নেটফ্লিক্সে দেখা যাবে এই ওয়েব সিরিজটি। জোয়া আখতার, দিবাকর বন্দ্যোপাধ্যায়, করণ জোহর ও অনুরাগ কাশ্যপের পরিচালনায় তৈরি হচ্ছে এই ওয়েব সিরিজ।

উল্লেখ্য, সম্প্রতি ‘দোস্তানা টু’-এর শুটিং শুরু করেছেন জাহ্নবী কাপুর। দোস্তানার সিক্যুয়েলে জাহ্নবী কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন কার্তিক আরিয়ান। কার্তিক আরিয়ানের জন্মদিনের পার্টিতে জাহ্নবীর হাত ধরে নিয়ে যেতে দেখা যায় কার্তিক আরিয়ানকে।