g বিনোদন ডেস্ক
বলিউডের ভাইজান সালমান খান ৫৪-তে পা দিলেন। আর সালমানের জন্মদিন মানেই বলিউড একঝাঁক তারকার সমাগম। জন্মদিনের সকালে নিজের বাড়িতে পরিবারের সঙ্গে মিলেই কেক কাটলেন অভিনেতা। ভাগ্নে আহিলকে কোলে নিয়েই কেক কাটতে দেখা যায় সালমানকে।
বাবা সেলিম খান, মা সালমা খান, হেলেন ও বোন অর্পিতা, বান্ধবী লুলিয়া ভান্তুর, দেহরক্ষী শেরাসহ পরিবারের অন্যান্যদের উপস্থিতিতেই কেক কাটা হয়। আদরের ভাগ্নে আহিলের হাত ধরে তাকে দিয়েই কেক কাটান সালমান। এদিন সংবাদমাধ্যমের জন্যও একটি কেক কাটতে দেখা যায় সালমানকে। এছাড়া সালমানের জন্মদিন উপলক্ষে তার ভাই সোহেল খান একটি জন্মদিন পার্টিরও আয়োজন করেন। যেখানে উপস্থিত ছিলেন শাহরুখ খান, সোনাক্ষী সিনহা, ক্যাটরিনা কাইফ, ডেইজি শাহ, আলী আব্বাস জাফর, ববি দেওলসহ বলিউডের অনেক তারকা।
