তালায় বেড়ি বাঁধ কেটে পানি প্রবাহ স্বাভাবিক করলেন ম্যাজিস্ট্রেট

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ২১:৩৯

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

সাতক্ষীরার তালায় খলিষখালী ইউনিয়নে শুক্রবার বারানগর সরকারি খালের বেড়ি বাঁধ কেটে পানি প্রবাহ স্বাভাবিক করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম। জানা যায়, খালে ভরাট জমি বিভিন্ন ব্যক্তির মধ্যে চিরস্থায়ী বন্দোবস্ত করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে সেখানে মাছ চাষের জন্য ঘের করা হয়। পানি প্রবাহের জন্য ১০ ফুট করে জায়গা ছেড়ে দেওয়ার কথা থাকলেও সেটি ঠিকমতো ছাড়া হয়নি। শুক্রবার ঐ কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে মত্স্য ঘেরের মধ্য বেড়ি বাঁধ কেটে দেন। পাটকেলঘাটা থানা পুলিশ, খলিষখালী ফাঁড়ি পুলিশ, গ্রাম পুলিশ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাসহ খলিষখালী বারানগর এলাকার জনসাধারণ এ কাজে সহযোগিতা প্রদান করেন।