ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে এক বছর আট মাস পর উদ্ধার হয়েছে অপহূত শিশু হূদয় মিয়া (১১)। বৃহস্পতিবার গ্রেফতারকৃত আসামি আনারুলের তারাকান্দা থানার পশ্চিম তালদিঘি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। পিবিআই, ময়মনসিংহের পুলিশ পরিদর্শক মো.আবুল কাশেম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আনারুলের বাড়ি থেকে হূদয়কে উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, অপহূত হূদয় গত বছরের ২৮ মার্চ তার নিজ বাড়ি দুর্গাপুর থানাধীন শুকনাকুড়ি গ্রাম থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পর অপহূতের বাবা শহিদ মিয়া (৪০) বাদী হয়ে বিজ্ঞ আদালতে গত বছরের ১৫ মে মামলা করে। পুলিশ তদন্ত করে রিপোর্ট দিলে সন্তুষ্ট না হয়ে বাদী আদালতে ফের আবেদন করলে বিজ্ঞ আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পিআইবি ময়মনসিংহকে নির্দেশ প্রদান করে। পিআইবি তদন্ত করে আনারুলকে গ্রেফতার করে তার বাড়ি থেকে হূদয়কে উদ্ধার করে।
