দক্ষিণ সুনামগঞ্জে পরিকল্পনা মন্ত্রী
সুনামগঞ্জ প্রতিনিধি
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, কিছুদিনের মধ্যেই সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হবে। তাই আসুন দেশের উন্নয়নে সবাই ঐক্যবদ্ধ হই। নিরাপদ পানির অভাবে যাতে কোনো মানুষ আর কষ্ট না পায় তার সকল ব্যবস্থাই এই সরকার করছে। নিরাপদ পানির পাশাপাশি স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিতরণ করছে সরকার। এসবের পাশাপাশি দেশের যে সার্বিক উন্নয়ন হচ্ছে তা ইতিহাস যোগ্য। এদেশের ইতিহাসে কোনো সরকার এত উন্নয়ন করেনি। দেশের যেদিকেই তাকাই শুধু উন্নয়ন আর উন্নয়ন।
বৃহস্পতিবার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ২টি ইউনিয়নের ৭০০টি পরিবারের মাঝে গভীর নলকূপ ও অফসেট-পিট ল্যাট্রিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-স্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার প্রমুখ।
