সুবর্ণচর সৈকত সরকারি কলেজ রজতজয়ন্তী অনুষ্ঠিত

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ২১:৪০

নোয়াখালী প্রতিনিধি

বর্ণিল আয়োজনে শুক্রবার সুবর্ণচর সৈকত সরকারি কলেজের ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী উদ্যাপন করছেন অধ্যয়নরত ও বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। দিনভর চলে আড্ডা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। সকালে রজতজয়ন্তীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের এমপি একরামুল করিম চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ সুবর্ণচর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনম খায়রুল আলম সেলিম, কলেজ অধ্যক্ষ মোনায়েম খান প্রমুখ।