ঠিকাদার : আমাকে দিয়ে সিনেমা হল বানালে আমি প্রতিটি সিটের জন্য ৫০ টাকা করে নেব। এ সিটগুলোর উপর থাকবে স্রেফ শুধু ফোম!
ম্যানেজিং পার্টনার : আমার মনে হয় প্রতিটি সিটের জন্য আমরা ৫৫ টাকা করে খরচ করে সিটের ফোমের উপরে প্লাস্টিকের কভার দিতে পারি...
ফিনেন্সার : আমার মনে হয় ৩০ টাকাই যথেষ্ট। সেক্ষেত্রে প্রতিটি সিটের উপর একজন করে দর্শক থাকবে!
—পানির মেজাজ বোঝার জন্য খুব সহজ একটা পরীক্ষা আছে।
—কী রকম?
—তুমি যদি পানিতে পা ডোবানোর পর তোমার পা নীল হয়ে যায় বুঝবে পানিটা খুবই ঠান্ডা। আর যদি পা-টা কমলা রঙের হয়ে ওঠে তবে বুঝবে পানিটা খুবই গরম...আর যদি উলটো পানিটাই কালো হয়ে ওঠে তা হলে বুঝবে তোমার পা-টাই নোংরা ছিল।
