রাজাকারের তালিকা নাগরিক কমিটির মাধ্যমে নিশ্চিতের দাবি

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ২২:১৪

প্রজন্মের চেতনার মানববন্ধন

ইত্তেফাক রিপোর্ট    

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রকাশিত রাজাকারের তালিকায় যাদের নাম নিয়ে প্রশ্ন উঠছে নাগরিক কমিটি গঠন করে তাদের তখনকার রাজনৈতিক পরিচয়সহ যুদ্ধের প্রেক্ষাপটে অবস্থান কী ছিল তা প্রকাশের দাবি জানিয়েছে সামাজিক সংগঠন প্রজন্মের চেতনা। গতকাল শুক্রবার জাতীয় জাদুঘরের সামনে নবীন-প্রবীণদের সমন্বয়ে আয়োজিত মানববন্ধন কর্মসূচি পালনের মাধ্যমে এ দাবি জানানো হয়েছে। ইতিহাসের বৃহত্তর স্বার্থে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কর্তৃক ১৯৭২ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত দালাল আইনে অভিযুক্তদের তালিকা প্রকাশ করা হয়। পাশাপাশি ১৯৭০ সালে জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের নির্বাচিত ও পরাজিত বাঙালিদের মধ্যে যারা স্বাধীনতাবিরোধী ভূমিকা পালন করেছে তাদেরও পরিচয় প্রকাশ করার দাবি জানান তারা।

কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন নাজিম উদ্দিন আহমেদ গেরিলা, সংস্কৃতিকর্মী আনোয়ার ফরিদী এবং সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মোহাম্মদ গোলাম নবী হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এম রাশেদ রাব্বি, শাজাহান কবির সুমন, সদস্য মাসুদ আলম, ছালেক-উর-রহমান (সুমন) এবং গণমাধ্যমকর্মী আমীর মুহাম্মদ জুয়েল, নাট্যকার দীন ইসলাম শ্যামল ও শওকত হোসেন বাবুলসহ সংগঠনের নেতাকর্মীরা।

 

 

 

 

 

 

 

 

আজকের অনুষ্ঠান

শো : স্ট্যান্ড-আপ কমেডি শো। অংশগ্রহণে : নাভীদ মাহবুব, ফারহান নাহিদ, মোশাররফ ইয়াফী, পারভেজ সুমন, সন্ধ্যা ৭টায়। নাভীদস কমেডি ক্লাব, বেইলী রোড, পিবিএস, পাঞ্জেরী বুক শপ (টপ ফ্লোর), ৪৩, শিল্পাচার্য জয়নুল আবেদিন সড়ক, পুরাতন ১৬, শান্তিনগর, ঢাকা-১২১৭। অনলাইন টিকিট : http://bit.do/ncceticket

বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি : ঢাকা মহানগরী শাখা এবং জাতীয় কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা, সকাল ১০টায় প্রধান কার্যালয়, সেকশন-১, মিরপুর, ঢাকা-১২১৬।