বরগুনা (উত্তর) প্রতিনিধি
ঐতিহ্যবাহী বরগুনা প্রেসক্লাবের ২০১৯ সালের সাধারণ সভা বুধবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব সভাপতি চিত্তরঞ্জন শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভার শুরুতে চলতি বছর স্থানীয় ও জাতীয় পর্যায়ে মৃত্যুবরণ করা সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সাংবাদিক অঙ্গনের কৃতী ব্যক্তিবর্গের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে গঠনতন্ত্র সংশোধনসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।
