সুচন্দার হাতে ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ২০:৪১

 বিনোদন রিপোর্ট

 

বাংলা চলচ্চিত্রের অগ্রদূত পুরুষ প্রয়াত ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার-১৯’ পেয়েছেন চলচ্চিত্র পরিচালনায় বিশিষ্ট চলচ্চিত্রাভিনেত্রী কোহিনূর আখতার সুচন্দা এবং চলচ্চিত্র সাংবাদিকতয় রাফি হোসাইন। গত ২৭ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এ দু’জনের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। উত্তরীয় ও সনদ তুলে দেন সুজাতা, সালাউদ্দীন জাকী ও ফজলুল হকের মেয়ে কেকা ফেরদৌসী। অনুষ্ঠানে দেখানো হয় ফজলুল হকের বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে ৩০ মিনিটের একটি প্রামাণ্যচিত্র ‘সম্মুখযাত্রী’। এটি পরিচালনা করেছেন শহীদুল আলম সাচ্চু। সেখানে কিংবদন্তীতুল্য ব্যক্তিত্বরা ফজলুল হকের বর্ণিল কর্মজীবন নিয়ে স্মৃতিচারণ করেন। এরপর ফজলুল স্মৃতি পুরস্কারপ্রাপ্ত প্রয়াত ব্যক্তিদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এ অনুষ্ঠানে পরিবারের পক্ষে কেকা ফেরদৌসী ঘোষণা করেন আগামীবছর থেকে ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ প্রদানের জন্য নতুন কমিটি হবে। যার নেতৃত্ব দেবেন ফজলুল হকের দুই নাতনি মেঘনা ও মোহনা। উল্লেখ্য, ফজলুল হক ছিলেন বাংলাদেশের প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক এবং বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’-এর পরিচালক।