‘বিউটি অ্যান্ড দ্য বুলেট’ ওয়েব সিরিজে অভিনয়ের পর মনে হয়েছে, এ ধরনের ওয়েব সিরিজে অভিনয় করা উচিত। তাই ভালো গল্প ও চরিত্রের খোঁজে আছি, যেখানে দর্শকরা নতুন এক মীমকে আবিষ্কার করতে পারবেন। তা যদি না পাই, অহেতুক সংখ্যা বাড়ানোর জন্য অভিনয়ের মানে নেই। আমরা অনেক শ্রম, ভালোবাসা দিয়ে একেকটি কাজ করি। কিন্তু তা যদি দর্শকের ভালো না লাগে, তাহলে সব চেষ্টা বৃথা। এজন্য ঠিক করেছি, সেই কাজই করবো, যার গল্প ভালো লাগবে এবং যে নির্মাতারা সবসময় ভালো কিছু করে দেখানোর চেষ্টা করেন। আজকাল নেট দুনিয়ায় কাজের প্রতি আগ্রহ বেড়ে গেছে। ওয়েব কন্টেন্টগুলো যতই দেখছি, ততই মুগ্ধ হচ্ছি। আমার মতো অনেকেই এখন বিভিন্ন দেশের ওয়েব সিরিজগুলো নিয়মিত দেখছেন। এ কারণে হয়তো অল্প সময়ে ওয়েব সিরিজ বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে। এ দেশেও ভালো কিছু ওয়েব সিরিজ নির্মিত হয়েছে। অনেকে এই মাধ্যমটি নিয়ে কাজ করছেন। এটা দেখেই কাজের ক্ষেত্র বদলে নেওয়ার চেষ্টা করছি।
ওয়েব সিরিজে আরো কাজ করা প্রসঙ্গে
অভিনেত্রী বিদ্যা সিনহা মীম
