সম্প্রতি প্রযুক্তি, শিল্প ও সংস্কৃতিভিত্তিক ২০১৯ সালের বিশ্বের সেরা ৫০টি উদ্ভাবনী প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে ফাস্ট কোম্পানি ডটকম। এখান থেকে সেরা আরো ১০টি কোম্পানির তালিকা আজকে পাঠকদের উদ্দেশে প্রকাশ করা হলো। এই উদ্ভাবনী প্রতিষ্ঠানগুলো সম্পর্কে জানলে হয়তো আপনিও অনুপ্রাণিত হতে পারেন ঐ ব্যবসাগুলোর প্রতি। ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রকাশিত হলো চতুর্থ পর্ব—
আরট্রেইস
আরট্রেইসের প্রযুক্তিতে সিটি স্ক্যানের মাধ্যমে ফুসফুস ক্যানসারের রোগীদের জীবন-মৃত্যুর শঙ্কা জানতে পারে। এ পদ্ধতিতে গত ৫ বছরে ফুসফুস ক্যানসারের রোগীদের বেঁচে থাকার হার ১৬ শতাংশ থেকে উন্নীত হয়ে ৫৬ শতাংশ হয়েছে।
অ্যালানিলাম ফার্মাসিটিক্যালস
গত বছরের আগস্টে প্রতিষ্ঠানটি প্রথম তাদের কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠানটি প্রথম আরএনআই পদ্ধতির চিকিত্সা সেবা নিয়ে আসে। ওষুধটি নার্ভের ড্যামেজ দিকগুলো চিহ্নিত করে। বংশগত ও বিরল রোগের কাজে এ ওষুধটি ব্যবহার হয়ে থাকে।
বিউটিকাউন্টার
সরাসরি ভোক্তাদের কাছে প্রসাধনী পণ্য পৌঁছে দিতে কাজ করছে বিউটিসেন্টার নামের প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি তাদের পণ্যে দেড় হাজারের মতো বৈধ ক্যামিক্যাল ব্যবহার করে। প্রতিষ্ঠানটিতে ৪০ হাজার রিমোট বিক্রয়কর্মী কাজ করে। এরা মেকআপ, মেকআপ রিমুভার গ্রাহকের নিকট সরবরাহ করে।
সন্ডার
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও ফ্রান্সিস ডেভিটসন্স বলেন,‘প্রথম দিকে আমরা একটি হোটেলের পরিবেশ নিয়ে ভেবে ছিলাম। আমরা আরো ভেবেছি, কীভাবে ডিজিটাল যুগে এসে হোটেলের যাবতীয় বিষয়াদির স্মার্ট সার্ভিস দিব তা নিয়ে। গত ৭ বছরে উত্তর আমেরিকা ও ইউরোপের ১৮টি শহরে ২ হাজারেরও বেশি নেটওয়ার্কের সঙ্গে কাজ করছে প্রতিষ্ঠানটি।
ইনডিগো এজ
ইনডিগো এজ জলবায়ুর পরিবর্তনে ফল টিকে থাকা নিয়ে কাজ করে। প্রতিষ্ঠানটি কোথায় উদ্ভিদগুলো বিকাশে বাধাগ্রস্ত হচ্ছে তা খুঁজে বের করছে। এর পর ক্ষতিকর কারণগুলো শনাক্ত করার সঙ্গে সঙ্গে তা সমাধানের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে প্রতিষ্ঠানটি। ২০১৮ সালে তাদের উল্লেখযোগ্য ভূমিকার কারণে ১০শতাংশ ফসল বেশি হয়েছে।
এনইউব্যাংক
ব্রাজিলিয়ানরা হাতে গোনা কয়েকটি ব্যাংকের সঙ্গে দেনদেন করে। আন্তর্জাজিত ব্যাংকের সঙ্গেও লেনদেনে তাদের এ ঐতিহ্যটি লক্ষণীয়। এনইউব্যাংকের বয়স চার বছর পেরিয়ে পাঁচ বছরে পদার্পণ করছে। এরই মধ্যে এশিয়ার বাইরে ব্যাংকটি পাঁচ মিলিয়ন ব্যবহারকারী তৈরি করতে সক্ষম হয়েছে। এশিয়ার বাইরে এটিই বৃহত্তম ডিজিটাল ব্যাংক।
গোয়াট
এটি একটি গেমিং প্ল্যাটফরম । শীর্ষ তারকাতের সম্মান জানাতে এ প্ল্যাটফরমটি কাজ করে। বিখ্যাত খেলোয়াড়দের বিভিন্ন সময়ে এ প্ল্যাটফরমটির মাধ্যমে সম্মান জানানো হয়। বিভিন্ন সময়ে গোয়াটে ব্র্যান্ডঅ্যাম্বাসেডর নিয়োগ করা হয়। খ্যাতিমান খেলোয়াড়রা এখানে ব্র্যান্ডঅ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ পেয়ে থাকেন।
স্নোহিতা
নতুন সেন্ট্রাল লাইব্রেরিতে আপনি যে বিষয়গুলো লক্ষ্য করছেন তার মধ্যে স্নোহিতা একটি। এটি গত নভেম্বরেই উন্মুক্ত করা হয়েছে তবে যা নেই তাহলো—রেফারেন্স ডেস্ক। পরবর্তীতে অ্যাপল স্টোরে গ্রাহকদের যেভাবে অভ্যর্থনা জানানো হয় ঠিক একইভাবে এ লাইব্রেরিতেও অভ্যর্থনা জানানোর ব্যবস্থা করা হয়। আন্তর্জাতিক আর্কিটেক প্রতিষ্ঠান স্নোহিতা। প্রতিষ্ঠানটি ২৫৪ মিলিয়ন ডলার মূল্যের কাজ সম্পন্ন করেছে। লাইব্রেরির সঙ্গে প্রতিষ্ঠানটির বেশ অভিজ্ঞতা রয়েছে।
আফ্রিকান লিডারশিপ ইউনিভার্সিটি
আফ্রিকার মোট জনসংখ্যার অর্ধেক ১৯ বছরের কম বয়সি জনগণ। ২০৩৫ সালের মধ্যে দেশটি বিশ্বের বৃহত্তম শ্রমশক্তির দেশ হিসেবে প্রতিষ্ঠা পাবে। এক বিলিয়নেরও বেশি জনগণ উপমহাদেশ গঠনে কাজ করবে। উচ্চ শিক্ষার জন্য আফ্রিকায় মাধ্যমিক বিদ্যালয় চালু করা হয়েছে। ২০১৫ সালে আফ্রিকান লিডারশিপ উইনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয়েছে। এর দুই বছর পরে রুগান্ডায় দ্বিতীয় স্নাতক শিক্ষাব্যবস্থা চালু করা হয়।
ফেনাটিকস
প্রতিষ্ঠানটি একটি লো ব্যান্ডউইথ শপিং সাইট চালু করেছে। এটি দুর্বল ইন্টারনেটের সাহায্যেও রিচ করা সম্ভব হবে। অগণিত গেম প্রেমীদের জন্য এক সঙ্গে সাইট ভিজিট করার সুযোগ সৃষ্টি করে দিয়েছে প্রতিষ্ঠানটি। এরই ফলশ্রুতিতে গত বছর ৫০ শতাংশ বিক্রি বেড়েছে প্রতিষ্ঠানটিতে।
