ত্রিশালে দুই ইটভাটাকে ৬০ হাজার টাকা জরিমানা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ২২:১৮

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহের ত্রিশালে শনিবার দুটি ইটভাটাকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালত সূত্রে জানা যায়, উপজেলার বৈলর চরপাড়া গ্রামে ইটলার ও অপর একটি ইটভাটাকে ইটভাটা প্রস্তুত ও স্থাপন (নিয়ন্ত্রণ) ২০১৩ আইন অনুযায়ী যথাক্রমে ৪০ ও ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) মো. এরশাদউদ্দিন ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন। এ সময় তাকে সহযোগিতা করে ত্রিশাল থানা পুলিশ।