দেওয়ানগঞ্জে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপনে আলোচনা সভা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ২২:১৯

দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

জামালপুরের দেওয়ানগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলার সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন, ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, সাবেক মেয়র নুরুন্নবী অপু, ওসি তদন্ত মনিবুর রহমান, আওয়ামী লীগ নেতা শাহজাহান আকন্দ, শফিউল হক মান্না, পল্লী বিদ্যুতের এজিএম মীর আবু জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সৈয়দ আবু আহম্মেদ শাফী, স্থানীয় এমপির ব্যক্তিগত পিএস মোস্তাফিজুর রহমান চাঁন প্রমুখ।