চন্দনাইশে স্কুলের মালামাল চুরি

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ২২:২২

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চন্দনাইশের বৈলতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মালামাল চুরি হয়েছে। শুক্রবার গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে।

চোরের দল বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে প্রবেশ করে ল্যাপটপ, কম্পিউটার, প্রজেক্টর ও সাউন্ডবক্সসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় প্রধান শিক্ষিকা নিলিমা নাথ বাদী হয়ে চন্দনাইশ থানায় অভিযোগ দায়ের করেছেন। উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা হাসান আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।