শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
বন বিভাগ পশ্চিম সুন্দরবনের অভয়ারণ্য থেকে শনিবার ভোরে ছয়টি নৌকা ও কাঁকড়া ধরার কাজে ব্যবহূত আটন জব্দ করেছে। সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসানের নেতৃত্বে বন কর্মীরা গহীন সুন্দরবনের হলদেবুনিয়া এলাকা থেকে এগুলো জব্দ করে। তবে ঐ সময় জেলেরা পালিয়ে যায়।
সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান জানান, সুন্দরবন নিরাপত্তা টহল দেওয়ার সময় হলদেবুনিয়া অভয়ারণ্য এলাকা হতে ছয়টি নৌকা ও ২০০টি আটন জব্দ করা হয়।
