শাহজাদপুর (সিরাজগঞ্জ ) সংবাদদাতা
শাহজাদপুরে শনিবার এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আশরাফুল ইসলাম (১৭)। সে উপজেলার সাতবাড়িয়া আব্দুস সামাদ আজাদ টেকনিকেল স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষে ছাত্র।
শাহজাদপুর থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে শুক্রবার রাতের কোনো এক সময় আশরাফুলকে হত্যা করা হয়। তবে ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।
