মিঠাপুকুরে ইয়াবা নিয়ে নারী ইউপি সদস্যসহ আটক দুই

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ২২:৩০

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা

রংপুরের মিঠাপুকুরে ১ হাজার পিস ইয়াবাসহ রানীপুকুর ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য জনতা বেগম ও তার শাশুড়ি রশিদা বেগমকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার দুপুরে তাদের জেলহাজতে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাত আটটায় রানীপুকুর ইউনিয়নের স মিল এলাকা থেকে তাদের আটক করা হয়। জনতা বেগম রানীপুকুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য ও রামচন্দ্রপুর গ্রামের মৃত সামসুল হকের স্ত্রী। এ বিষয়ে রানীপুকুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঙ্গা বলেন, বিষয়টি আমি এখন সঠিকভাবে বলতে পারছি না। তবে কোনো অনৈতিক কাজের সঙ্গে কেউ জড়িত থাকলে দায়ভার তার নিজের।

মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।