রাঙ্গাবালীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ২২:৪৮

রাঙ্গাবালীতে শুক্রবার দুপুরে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম শাহনাজ আক্তার(২০)। সে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দক্ষিণ চরমোন্তাজ গ্রামের জেলে শামিম খানের স্ত্রী। রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। পরিবারের ভাষ্যমতে শাহনাজ মানসিক রোগে ভুগছিল।