কালব্-এর ৩ বছর মেয়াদী নতুন পরিচালনা পর্ষদ

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ২২:৪৯

বাংলাদেশে ক্রেডিট ইউনিয়নসমূহের শীর্ষ প্রতিষ্ঠান দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব্)-এর ২০২০-২০২২ সালের ৩ বছর মেয়াদী পরিচালনা পরিষদ নির্বাচন গতকাল ২৮ ডিসেম্বর সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কালব্ সদস্যভুক্ত ৫৫৪টি ক্রেডিট ইউনিয়নের ডেলিগেট এই নির্বাচনে ভোট প্রদান করেন। 

নির্বাচিতরা হলেন- চেয়ারম্যান- জোনাস ঢাকী, ভাইস চেয়ারম্যান- ফাহমিদা সুলতানা সীমা, সেক্রেটারী- আলফ্রেড রয়, ট্রেজারার- এম জয়নাল আবেদীন এবং ডিরেক্টর হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ একরামুল হক, বাবলু রেনাতুস কোড়াইয়া, মোঃ আরিফ হাসান, আব্দুল মান্নান লোটাস, মোঃ আরিফ মিয়া (বিনা প্রতিদ্বন্দীতা), ডাঃ নোয়েল চার্লস গমেজ, মোঃ হেলাল উদ্দীন ও মোঃ আব্দুস সাত্তার ভূঁইয়া। —প্রেস বিজ্ঞপ্তি