বাঁ-হাতের আঙুলে চিড় ধরায় ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার ওপেনার আইডেন মার্করাম। চলমান সেঞ্চুরিয়ান টেস্টের দ্বিতীয় দিন ফিল্ডিংয়ের সময় আঙুল ব্যথা পান মার্করাম। পরবর্তীতে প্রাথমিক চিকিত্সা নিয়ে খেলা চালিয়ে যান তিনি। এরপর আঙুলের এক্সরে করে পাওয়া রিপোর্ট দুঃসংবাদ নিয়ে আসে মার্করামের জন্য। চিকিত্সকের ছুরির নিচে যেতে হবে তাকে। এতে কমপক্ষে আট সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে এই বাঁহাতি ব্যাটসম্যানকে। মার্করামের চোটের ব্যাপারে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান মেডিক্যাল অফিসার শোয়েব মাঞ্জরা বলেন, ‘ফিল্ডিংয়ের সময় বাঁ-হাতের আঙুলে চোট পেয়েছেন আইডেন। বিশেষজ্ঞ চিকিত্সকদের সঙ্গে আরো আলোচনার পর আমরা আরো ভালো সিদ্ধান্তে আসব। অস্ত্রোপচার করা হবে কি-না কি করা হবে।’
