কাটাকুটি

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ২২:৫৪

বিপুল বড়ুয়া

 

রাস্তার কাটাকুটি

বেশুমার চলে

হাঁটা-চলা ঝক্কি

কাদামাটি জলে।

 

এ দেয় তার দোষ

সে দেয় ওর

কারো মুখে রা নেই

কাটছে না ঘোর।

 

ভেঙেচুরে দে ছুট

নেই মেরামত

আমাদের দুর্ভোগ

নাকে দিই খত।