—দুঃখিত যে আমার মুরগিটা আপনার ফুলের বাগান নষ্ট করেছে।
—আমিও দুঃখিত যে আমার কুকুরটা আপনার মুরগিটাকে খেয়ে ফেলেছে।
—সেক্ষেত্রে আমি আরো দুঃখিত যে একটু আগেই আপনার কুকুরটাকে আমি গুলি করে মেরে ফেলেছি।
—সেক্ষেত্রে আমিও দুঃখিত যে পশুক্লেশ সালিসকেন্দ্রের লোকজনকে আপনার কথা বলেছি।
—তাহলে আবারো দুঃখের সঙ্গে বলতে হচ্ছে...
(এই দুই দুঃখিত প্রতিবেশীর দুঃখিত হওয়ার সিরিয়াল এত দীর্ঘ যে জোকটি না বোরিং হয়ে যায়, তাই এখানেই ইতি)
