ম্যাচ জয়ের জন্য ৩৭৬ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমেছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে দারুণ ছোবল দিয়েছিলেন জোফরা আর্চার। ফলে দক্ষিণ আফ্রিকা যতটা ভেবেছিল, লিড ততো লম্বা হয়নি। তারপরও ইংল্যান্ডকে পাহাড় টপকাতে হবে এই ম্যাচ জিততে হলে।
সেঞ্চুরিয়নে প্রথম ইনিংসে ২৮৪ রানে অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে ১৮১ রান করতে পারে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে গতকাল ২৭২ রানে অলআউট হয় স্বাগতিক আফ্রিকানরা। আর জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে তৃতীয় দিনে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫০ রান তুলেছে ইংল্যান্ড কোনো উইকেট না হারিয়ে।
৪ উইকেটে ৭২ রান নিয়ে গতকাল দিন শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। ভ্যান ডান ডুসেন সর্বোচ্চ ৫১ রান করেন। আর তাকে সঙ্গ দেওয়া নোর্টনে ৪০ ও ডি কক ৩৪ রান করেন। শেষ দিকে আরো একবার ব্যাট হাতে একটু পার্থক্য গড়ে দেন ভারনন ফিল্যান্ডার। তিনি ৪৬ রানের ইনিংস খেলেন।
১০২ রানে ৫ উইকেট তুলে নেন আর্চার। আর বেন স্টোকস নেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন অ্যান্ডারসন, ব্রড ও কুরান।
জবাব দিতে নেমে বেশ ভালো শুরু করেছেন জো বার্নস ও সিবলি।
