ইত্তেফাক রিপোর্ট
কৃষি, ওষুধ ও গার্মেন্টসসহ ১১টি খাতে বাণিজ্য-বিনিয়োগ ও সহযোগিতা বাড়াতে একমত হয়েছে বাংলাদেশ ও ভিয়েতনাম। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে দুই দেশের মধ্যে জয়েন্ট ট্রেড কমিটির (জেটিসি) এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত শুক্রবার বাণিজ্য মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। দুই দেশের জেটিসি বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য সচিব জাফর উদ্দিন। আর ভিয়েতনাম প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির শিল্প ও বিনিয়োগ বিষয়ক ডেপুটি মিনিস্টার কাও কুয়োক হান। বৈঠকে ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ-পূর্ব এশিয়া) এম জে এইচ জাবেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
