প্রধানমন্ত্রীর কাজ ও সিদ্ধান্তগুলোর সমর্থন চাইলেন অর্থনৈতিক উপদেষ্টা

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ০০:১৯

জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো বুদ্ধিমত্তার সঙ্গে করে যাচ্ছেন। তাই সবার উচিত হবে, প্রধানমন্ত্রীর কাজ ও সিদ্ধান্তগুলোকে সমর্থন দেওয়া। তবেই সরকারের উন্নয়ন সড়কে চলমান গাড়ি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে।

মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার অধ্যক্ষ গাজী মো. দেলওয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, বিশেষ অতিথি ছিলেন বিএমএর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন অনুষ্ঠানের আহ্বায়ক ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল প্রমুখ।