থাইল্যান্ডে গুহা থেকে উদ্ধারকারী রক্তে সংক্রমণে মারা গেছেন

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ০০:২৭

থাইল্যান্ডের একটি গুহা থেকে গত বছর ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারকারী দলের এক সদস্য রক্তের সংক্রমণে মারা গেছেন। থাম লুয়াং গুহায় উদ্ধারকাজ চালানোর সময় থাই নেভি সিলের পেটি অফিসার বেইরুত পাকবারা ঐ সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন। প্রায় দেড় বছর ধরে সংক্রমণে ভুগে মৃত্যু হয় তার। নেভি সিলের এক বিবৃতিতে বলা হয়েছে, সংক্রমণ ধরা পড়ার পর থেকেই বেইরুত চিকিত্সাধীন ছিলেন। কিন্তু সম্প্রতি তার অবস্থা খুব বেশি খারাপ হয়ে যায় এবং শুক্রবার তিনি মারা যান। -বিবিসি