রাগকে দমন করতে হবে
করব প্রতিরোধ,
নইলে রাগই বদলা নেবে
পালটা প্রতিশোধ;
রাগ দমনে ব্যর্থ যারা
তারাই তো নির্বোধ।
রাগ হলো এক পাগলা ঘোড়া
দুর্বিনীত গতি,
এক নিমিষে ব্যারোমিটার
চূড়ান্ত হয় অতি;
ফলাফলে, সবার বেলায়
ঘটায় চরম ক্ষতি।
রাগের পিঠে চাবুক মেরে
ধরব লাগাম টেনে,
রাগ দমনে এই ফর্মুলা
চলব সবাই মেনে;
জেনেশুনে রাগকে শুধু
বাড়তে দেব কেনে?
