ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্ট চত্বরের মুক্তমঞ্চে রবিবার সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে সংলাপে প্রধান বক্তা ছিলেন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়। জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে সম্প্রীতি সংলাপে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আব্দুল হাই। বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, যুগ্ম আহ্বায়ক সাবেক সচিব নাসিরউদ্দিন আহমেদ, সম্প্রীতি বাংলাদেশের জেলা আহ্বায়ক সাংবাদিক এম সাইফুল মাবুদ প্রমুখ। সংলাপের আগে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর ঘুরে পায়রা চত্বরে মানববন্ধনে মিলিত হয়।
