মহেশপুরে ফেনসিডিল জব্দ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ২১:৫০

মহেশপুর শ্যামকুড় সীমান্তে শনিবার সন্ধ্যায় পৃথক অভিযান চালিয়ে ৩৮৭ বোতল ফেনসিডিল জব্দ করেছে ৫৮ বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবির অধীনস্থ শ্যামকুড় বিওপির টহল দল অভিযান চালিয়ে শ্যামকুড় টাঙ্গাইলপাড়ার সেগুনবাগান থেকে ৩৮২ বোতল ফেনসিডিল জব্দ করে। অন্যদিকে সামন্তা বিওপির টহল দল বাঁশবাড়ীয়া গ্রামের মাঠ থেকে পাঁচ বোতল ফেনসিডিল জব্দ করে। এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা হয়েছে।