নাটোরের রেল স্টেশন এলাকার ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে রেল স্টেশনের উত্তর পাশের ডোবা থেকে ভাসমান লাশ উদ্ধার করা হয়। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ডোবা থেকে লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত অজ্ঞাত ঐ ব্যক্তির মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা সম্ভব নয়।
