বাজারদরের সঙ্গে সংগতি রেখে নিম্নতম দৈনিক মজুরি ৬৭০ টাকা ঘোষণাসহ ১১ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে চা-শ্রমিক সংঘ। গতকাল রবিবার বিকাল সাড়ে ৩টায় কমলগঞ্জ উপজেলার শমশেরনগরস্থ চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার কমিটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ দাবি জানানো হয়।
চা -শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক রাজদেও কৈরীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক হরিনারায়ণ হাজরার সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি শহীদ সাগ্নিক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ জেলা কমিটি সাধারণ সম্পাদক অমলেশ শর্মা। সভাপতি রাজদেও কৈরী জানান, ১১ দফা দাবিনামা সংবলিত আবেদন অচিরেই মৌলভীবাজার জেলা প্রশাসকের মাধ্যমে চা-শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানের কাছে প্রেরণ করা হবে।
