সিলেট প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ২১:৫২

সিলেট প্রেসক্লাবের ২০২০-২১ সেশনের নির্বাচনে সভাপতি পদে দি ফিনানসিয়াল এক্সপ্রেসের সিলেট বিভাগীয় প্রতিনিধি ইকবাল সিদ্দিকী, যুগান্তরের আব্দুর রশিদ রেনু সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ পদে সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরী নির্বাচিত হয়েছেন। গত শনিবার সাধারণ সভা শেষে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের প্রিসাইডিং অফিসার এমাদউল্লাহ শহীদুল ইসলাম শাহীন এ ফলাফল ঘোষণা করেন।

সহসাধারণ সম্পাদক পদে সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার আহমাদ সেলিম নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরী। ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এনটিভির মারুফ আহমদ। পাঠাগার ও প্রকাশনা সম্পাদক পদে কবির আহমদ নির্বাচিত হয়েছেন। সদস্য পদে কালেরকণ্ঠের আশকার ইবনে আমিন লস্কর রাব্বি, সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার এম আহমদ আলী ও দি ডেইলি ট্রাইব্যুনালের আব্দুর রাজ্জাক নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনার (প্রিসাইডিং অফিসার) হিসেবে দায়িত্ব পালন করেন—সিলেট প্রেসক্লাবের আইন উপদেষ্টা ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদউল্লাহ শহিদুল ইসলাম শাহীন। উল্লেখ্য, নির্বাচনে ১২০ ভোটার উত্সবমুখর পরিবেশে ভোট দেন।