প্রাইভেট কারের ভেতর বিশেষ কায়দায় লুকানো বিপুল পরিমাণ চোলাই মদ পাচারের সময় জব্দ করেছে কাপ্তাই বিজিবি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নুর নাহার বেগম (২৬) ও মোহাম্মদ হাসানকে (২২) আটক করা হয়। শনিবার জব্দকৃত মদ ও আটক দুই ব্যক্তিকে প্রাইভেট কারসহ কাপ্তাই থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে। সূত্র জানায়, কাপ্তাই থেকে চট্টগ্রামের দিকে পাচারের খবর গোপন সূত্রে আগেই জানতে পারে ৪১ বিজিবি। খবর পাবার পর বিজিবির হাবিলদার মো. দুলাল হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা চেকপোস্টে তল্লাশি চালায়। এসময় প্রাইভেট কারের ভেতরে বিশেষ কায়দায় রক্ষিত বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়। ৪১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, আটক দুই মদ পাচারকারী চিহ্নিত মাদক ব্যবসায়ী।
