মেহেরপুরে তাঁতি লীগ নেতার লাশ উদ্ধার

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ২১:৫৪

মেহেরপুর সদর থানা তাঁতি লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা পাভেলের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল ৯টার দিকে বাড়ির পাশের বাগানের আমগাছে গলায় রশি দিয়ে ফাঁস লাগান তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত সেলিম রেজা পাভেল মেহেরপুর পৌর কলেজ পাড়ার স মিল ব্যবসায়ী মসলেম আলীর ছেলে।

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, মানসিক ও পারিবারিক কলহের জেরে সেলিম রেজা পাভেল আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।