নাঙ্গলকোটে ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ২১:৫৪

কুমিল্লার নাঙ্গলকোটে ডোবার পানি থেকে অজ্ঞাত (৬০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের লুধুয়া এলাকা থেকে উদ্ধার হওয়া মরদেহের কপালে রক্তাক্ত জখম দেখা গেছে। এ ব্যাপারে নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ (ওসি) মামুন অর রশিদ বলেন, সকালে হাফেজ ওসমান নামে স্থানীয় এক ব্যক্তি ৯৯৯-এ ফোন দিয়ে লাশের খবর জাতীয় জরুরি সেবায় জানায়। পরে আমরা ঐ বৃদ্ধের মরদেহ উদ্ধার করি। বৃদ্ধের নাম-পরিচয় জানা যায়নি। মরদেহের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।