কুড়িগ্রামের উলিপুরে ১ হাজার ১০০ মিটার দীর্ঘ ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা প্রকল্প কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালে উপজেলার হাতিয়া ইউনিয়নের নয়াবাস এলাকায় প্রকল্প কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, কুড়িগ্রাম পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী মাহমুদ হাসান, হাতিয়া ইউপি চেয়ারম্যান বি এম আবুল হোসেন প্রমুখ।
