উখিয়ায় পারিবারিক তুচ্ছ ঘটনা নিয়ে পারিবারিক বিরোধের জেরে বাবার ছরিকাঘাতে ছেলে খুন হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী জানান, পূর্ব রত্নাপালং গ্রামে সুমন্ত বড়ুয়া (৫৫) ও তার ছেলে রাগসেন বড়ুয়ার (৩২) মধ্যে পারিবারিক ঘটনা নিয়ে তর্ক-বির্তক শুরু হয়। এ সময় সুমন্ত বড়ুয়া হাতে থাকা ছুরি তার ছেলের পেটে ঢুকিয়ে দিলে ঘটনাস্থলে সে রক্তাক্ত জখম হয়। এ সময় স্থানীয় লোকজন তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথিমধ্যে রাগসেন বড়ুয়া মারা যায়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল মনসুর বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
